ময়মনসিংহে জাতীয় শোক দিবস পালিত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭ তম শাহাদতবার্ষিকী পালনের অংশ হিসেবে সার্কিট হাউজ সংলগ্ন ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

সোমবার (১৫ আগষ্ট) সকাল ৯ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ১০ টায় নগরীর
এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক  মোহাম্মদ এনামুল হক,-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার, মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগের সভাপতি মো: এহতেশামুল আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *