জাতীয় শোক দিবসে গফরগাঁও পৌরসভার উদ্যোগে দোয়া ও গণভোজ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোমবার (১৫ আগষ্ট) দুপুরে গফরগাঁও পৌরসভা কার্যালয়ে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদসহ পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা -কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *