রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা, এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, বঙ্গবন্ধুকে নিয়ে শিশু-কিশোরদের প্রশ্নোত্তর প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি শফিকুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার ও গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও বঙ্গবন্ধুকে নিয়ে শিশু-কিশোরদের প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক, ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাংবাদিক ফকির এ মতিন, রফিকুল ইসলাম খান, আফাজ উদ্দিন, তফাজ্জল হোসেন, রোকন উদ্দিন সবুর, এইচ কবীর টিটো, মাজহারুল ইসলাম মিথুন, নজরুল ইসলাম প্রমূখ।