আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট সোমবার যথাযোগ্য মর্যাদায় ও বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ’রীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পডাদক গোলাম মোস্তফা, জেলা আ’লীগের সদস্য আলহাজ¦ এমএ ওয়াহেদ, ওসি কামাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেফার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা প্রমূখ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।