ভালুকায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন :

ভালুকা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় বিয়ের মাত্র দুই বছরের মাথায় লাশ হতে হলো জান্নাতুল ফেরদৌসি (২১) নামে এক গৃহবধূর। ৪ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার মাহমুদপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশটি উদ্ধার করলো মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদপুর গ্রামের সেলিম মন্ডলের ছেলে সাব্বির মন্ডলের সাথে দুই বছর পুর্বে প্রেমের মাধ্যমে বিয়ে হয় গফরগাঁও উপজেলার ঘাগরা গ্রামের জান্নাতুল ফেরদৌসির।

জান্নাতুলের স্বামী সাব্বির বলেন, ৪ আগস্ট বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মাছের খামারে যান খাদ্য দিতে। কাজ শেষে তিনি বাড়ি গিয়ে দেখেন তার ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ। পরে তিনি পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। এলাকাবাসি জানান, বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কলহ চলে আসছিলো।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে, মেডিকেল রিপোর্ট আসলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মাহফুজা খাতুন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *