আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা কাসস্ট্যন্ড এলাকায় অবিস্থিত সেভেন স্টার হোটেলের তরকারীতে তেলাপোকা ও অব্যবস্থাপনার অভিযোগে ৪০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট।
জানা যায়, বুধবার (৩আগস্ট) দুপুরে যায়যায়দিন পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী সাথে আরো ৬ জন শিক্ষককে নিয়ে সেভেন স্টার হোটেলে খাবার খেতে গেলে তরকারির ভিতর তেলাপোকা পাওয়া যান। বিষয়টি কর্তৃপক্ষ কে অবগত করলে তারা শিক্ষক ও সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সেভেন স্টার হোটেল কতৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশ থাকে যে, হোটেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য মানসম্মত কি না তা যাচাই করার জন্য উপজেলায় একজন স্যানেটারী ইন্সপেক্টর রয়েছেন। তার দায়িত্বে অবহেলার কারণে উপজেলার প্রায় সবকটি হোটেল রেস্তোরায় পঁচা বাসি খাবার হরদম বিক্রি করে চলেছেন অসাধু ব্যবসায়ীরা। কিছুদিন আগে হক মার্কেটের হাজী বিরিয়ানীতে পোকা পাওয়া গেছে। তাছাড়া হক মার্কেটের দক্ষিণ পাশে বাজার রোডে যে সকল ব্যক্তি দুধের ব্যবসা করছেন, তার মাঝে ৯৫ ভাগ লোক দুধ বিক্রি করছেন পানি মিশিয়ে বা পাউডার দিয়ে তৈরি করে। মিষ্টির দোকানগুলোতে একই অবস্থা, ওজনে কম দেয়াসহ নিন্মমানের মিষ্টি, বাসিপচা ও কাটুনের ওজন ২০০ গ্রাম, এসব প্রশাসনের নাকের ঢগায় হরদম চলে আসছে।
অভিযোগ রয়েছে, ওইসব হোটেল রেস্তোরাসহ বিভিন্ন খাদ্য বিক্রেতার সাথে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টরের গভীর সম্পর্ক রয়েছে, তাই এসব দেখেও না দেখার বান করে চলেছেন দীর্ঘদিন ধরে। তাছাড়া মাসোহারা নেয়া হয়ে থাকে বলে একাধিক সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, সেভেন স্টার হোটেলে অনিয়ম পেয়েছি, তাই ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।