শনিবার গফরগাঁও প্রেসক্লাবের নির্বাচন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
১৯৬০ সনের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গফরগাঁও প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২২/২৩ ইং শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেটে এ ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে ৯ টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বিকারীরা হলেন – সভাপতি পদে-শেখ আবদুল আউয়াল ও উপাধ্যক্ষ শফিকুল কাদির, সহ সভাপতি পদে-রোবেল মাহমুদ ও রুবায়েত ইবনে হাকিম বাপ্পী, সাধারণ সম্পাদক পদে-নাজমুল হক বিপ্লব ও আব্দুছ ছালাম সবুজ, কোষাধ্যক্ষ পদে-কামরুজ্জামান লিটন ও আফাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য পদে-মানছুর আহাম্মেদ, মোফাজ্জল আনসারী, ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার, তফাজ্জল হোসেন ও আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। যুগ্ন সম্পাদক পদে আজহারুল হক তার প্রার্থীতা প্রত্যাহার করায় রোকন উদ্দিন সবুর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করবেন আরশাদ আহমেদ আসাদ, রফিকুল ইসলাম খান ও শফিউল আলম মারুফ।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন প্রেসক্লাব নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *