ভালুকায় স্বর্ণ লুটের ঘটনায় ডাকাতদের গ্রেফতার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে ও স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। রোববার সকালে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার আয়োজনে পৌরসভার শহীদ নাজিম উদ্দিন রোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে  ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার সভাপতি শ্রী নিরঞ্জন বনিক, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার শাহা বাবু, সাংগঠনিক সম্পাদক গবিন্দ কর্মকার, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য, সদস্য অরুন কৃষ্ণ কর্মকার, নিতাই কর্মকার, সুমন কর্মকার, তুতা মিয়া, মানিক বনিক, দিলিপ বনিক, মন্তেুাষ শাহা, সরোয়ারদি খান ও রতন কর্মকার।
উল্লেখ্য, গত ২০ জুলাই বুধবার রাত পৌনে ৯ টায় পৌরসভার শহিদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্সে ফিল্মিস্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় চার পাঁচজনের জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকান মালিক অধীর কর্মকারের পায়ে গুলি ও মাথায় আঘাত করে কাউন্টারের শোকেসে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে যায়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *