রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ব্যবসায়িক দোকানের টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া (পালের) বাজারে এ ঘটনাটি ঘটে।
দোকানের মালিক রতন মিয়া জানান, মঙ্গলবার রাত ১১ টায় দিকে পালের বাজারে অবস্থিত আমার ব্যবসায়িক দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। পরদিন অর্থাৎ বুধবার (৬ জুলাই) বেলা ১২ টায় দিকে দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানে থাকায় নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে। এদিকে এ ধরনের চুরি ঘটনাকে কেন্দ্র করে বাজার ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।