ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজেন্দ্র রবীদাস (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪ জুলাই সোমবার দুপুরে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ভাওয়ারমোড় নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়,  ঘটনার সময় উপজেলার বিরুনীয়ামোড় এলাকার হাতিমুল রবীদাসের ছেলে রাজেন্দ্র রবীদাস ৪০০ টাকা চুক্তিতে ভাওয়ামোড় এলাকার সুরুজ মিয়ার জলকড়ই গাছের ডাল কাটতে যান। এ সময় গাছের মাঝদিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে নিহতের লাশটি উদ্ধার করে। পলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা ফায়ারসার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো: কামরুজ্জামান জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *