গফরগাঁও পৌরমেয়র সুমনের সহধর্মিণীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের সহধর্মিণী সিফাত সাজিয়া আফরিন তিথীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গত রোববার বাদ আসর পৌর শহরের চামড়া গুদাম জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা -কর্মচারী, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী প্রমূখ উপস্থিত ছিলেন।
দুই কন্যা সন্তানের জননী
সিফাত সাজিয়া আফরিন তিথী ৪২ বছর বয়সে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *