রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া এলাকায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে গফরগাঁও থানার পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় তাসসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো- হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল সাত্তার (৪৫), হাসেম ফকিরের ছেলে জহিরুল ইসলাম (২৮), জাহেদ আলীর ছেলে আবুল কালাম (৫৫), আবুল ফকিরের ছেলে বাবুল ফকির (৪৪), দুলাল ফকিরের ছেলে পারভেজ (২৭), মৃত ফজর আলীর ছেলে কবির (৩৫), মৃত আবুল হোসেন ফকিরের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আঃ জব্বারের ছেলে আজিজুল (৫০)। সকলের বাড়ি উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া এলাকা।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ৮ জুয়াড়িকে আটকের সত্যতা নিশ্চিত করেন। জুয়া আইনের মামলা দিয়ে আসামীদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।