স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
শুকনো খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা নিয়ে সুনামগঞ্জ ও নেত্রকোনায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের ভালুকার জহিরুল হক বিল্লাল। ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য, ভালুকার শিল্পাঞ্চল হবিরবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল গত সোমবার (জুন ২৭) সারাদিন নিজস্ব উদ্যোগে ত্রান সহায়তা প্রদান করেন। এদিন সকালে নেত্রকোনার মোহনগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ৩ শতাধিক বানভাসি পরিবারের কাছে শুকনো খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরে সুনামগঞ্জের তাহিরপুর এলাকার প্রত্যন্ত অঞ্চলের ৩ শতাধিক বানভাসি পরিবারের মাঝে একই ধরনের সহায়তা প্রদান করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোহেল আরমান, সোহাগ গাজী, আলম তালুকদার প্রমুখ। জহিরুল হক বিল্লাল জানিয়েছেন, বন্যা দুর্গতদের মাঝে তার এই ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে।