গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পক্ষ থেকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজলার গাবিদাসি ইউনিয়নের গাবসারা চরের বন্যার্তদের মাঝে ২৬ জুন রোববার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবদীন ও টাঙ্গাইল জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদর প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ। আরা উপস্থিত ছিলেন, টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাহাতাব উদ্দিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিধি মেজবাহুল হাসান, মৌ. মিনহাজ প্রমুখ।
ত্রাণসামগ্রী বিতরণকালে মাওলানা যাইনুল আবদীন বলেন, তা’মীরুল মিল্লাত দুর্যোগকালীন সময়ে সবসময় গরীব দুঃখীদের পাশে ছিলো এবং সব সময় পাশ থাকবে। তিনি বানবাসি মানুষকে সব সময় মহান আল্লাহর উপর ভরসা রাখতে বলেন। এসময় প্রায় এক হাজার বানবাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
#