ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।। 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগর ৭ম ব্যাচের মেধাবী ছাত্র জাহিদ ফয়সাল ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে অকাল মৃত্যুবরণ করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সমিত্র শেখর গভীর শোক প্রকাশ করেন। একই সাথে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাহিদ ফয়সাল হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের ৭ম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত ২০২০ সনে তিনি স্নাতত্তর সম্পন করনে। জাহিদ জামালপুর সদরের বানাগাছা ইউনিয়নের টানিল গ্রামের আমজাদ হোসনের প্রথম সন্তান।
গত ৯ জুন বিকলে তার নিজ এলাকা জামালপুর সদরের নরদিত ব্রহ্মপুত্র নদে ৪ বন্ধু মিলে নৌকা ভ্রমণে বের হন। একপর্যায়ে নৌকা ডুবে গেলে জাহিদ নিখঁাজ হন তবে বাঁকী তিন বন্ধু বেঁচে যান। জাহিদকে অনক খঁাজা-খুঁজির পর শনিবার (১১ জুন) সকালে তার মরদেহ ভেসে উঠলে তার লাশ উদ্ধার করা হয়। বাদ আসর তার নামাজে জানাজা শেষে তাকে তার নিজ গ্রামে সমাহিত করা হয়।