গফরগাঁওয়ের ধলা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ওসি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁও থানায় ওসি ফারুক আহম্মেদ থানায় যোগদানের পর থেকে একের পর মানবিক ও জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে সাধারণ জনগণসহ শিক্ষার্থীদের দৃষ্টি কেড়েছেন। সম্প্রতি তিনি একটি ব্যতিত্রুমী প্রদক্ষেপ গ্রহণ করেন।

মঙ্গলবার (৭ জুন) সকালে ওসি ফারুক আহম্মেদ ধলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি ছাত্রীদেরকে অপ্রাপ্ত বয়সে কোন সম্পর্কে না জড়ানোর বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন ও ছাত্রীদেরকে শপথ করান। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা সহ ছাত্র – ছাত্রীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *