গফরগাঁও পৌরসভা পরিদর্শনে অতিরিক্ত সচিব আবদুল আলীম

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় জলবায়ু ট্রাস্টিবোর্ডের অর্থায়নে পৌরসভার সোলার প্যানেল সড়ক বাতি স্থাপন প্রকল্পের কাজ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার কার্যালয় এর পরিচালক, অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে গফরগাঁও পৌরসভার ৯টি ওয়ার্ডে স্থাপন করা সোলার প্যানেল সড়ক বাতি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, প্রকল্প পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী আকন্দ, পৌরসভায় প্যানেল মেয়র শাহজাহান সাজু, পৌরসভা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহম্মেদ প্রমুখ।
সোলার প্যানেল সড়ক বাতি প্রকল্প পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫০টি সড়ক বাতি লাগানো হয়েছে। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত সচিব মো. আবদুল আলীম। সোলার সড়ক বাতি পরিদর্শন শেষে তিনি পৌরসভা কার্যালয়ে পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি পৌরসভার সকল কার্যক্রম দেখে সন্তুষ্টি জানিয়ে প্রশংসা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *