গফরগাঁওয়ে আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে
ঐতিহাসিক ছয় দফা দিবস (রক্তের অক্ষরে লিখা বাঙালির মুক্তির সনদ দিবস) পালন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌরশহরের মধ্য বাজারস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন শেষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, নাজমুল হক ঢালী ও আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এম সালাহউদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান বাবুল, মশাখালী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, পৌরসভা ছাত্র লীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম
প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *