প্রকাশিত হয়েছেঃ জুন ১, ২০২২ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি চালিত অটোরিক্সার চাপায় সড়কে প্রাণ গেল সাবেক নারী ইউপি সদস্য ফাতেমা খাতুনের (৫০)।
বুধবার(১ জুন) দুপুর ১২ টায় ময়মনসিংহ- শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা খাতুন উপজেলার কামারগাঁও ইউনিয়নের উলামাকান্দি গ্রামের আবুল হাসিম মন্ডলের স্ত্রী।
জানা যায়, উপজেলার কামারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফাতেমা খাতুন উপজেলা পরিষদে সমাজসেবা অফিসে একটি কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারকালে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ ঘাতক সিএনজিটাকে আটক করেছে। চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল।

