গফরগাঁওয়ে মৎস্যজীবি লীগ নেতা মিল্টনের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা মৎস্যজীবি লীগের অন্যতম সদস্য সার্জেন্ট (অবঃ) নুরে আলম সিদ্দিকী মিল্টনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে শিলার বাজার ইউনিয়ন পরিষদ মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করম উল্লাহ মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সমবায় বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. সালাহ উদ্দিন পলাশ ও রুকনুজ্জামান রুকন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হান্নান মাষ্টার, এনামুল হক হাকিম, কফিল উদ্দিন চিশতি, করিম মাষ্টার, কৃষক লীগের আহবায়ক আফজালুর রহমান শামীম, শ্রমিক লীগের আহবায়ক শহীদ, যুব লীগের আহবায়ক আনোয়ার সাদাত শিবলী, সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোখলেছুর রহমান, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ রেজাসহ উপজেলা ও মশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য সার্জেন্ট (অবঃ) নুরে আলম সিদ্দিকী মিল্টনের উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *