রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষক ও কৃষাণিদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। সোমবার (৩০মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেনউপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফারুক আহম্মেদ,পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশেদুজ্জামান, মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ।
উপকারভোগী কৃষক রাওনা ইউনিয়নের সাইফুল ইসলাম বলেন,বীজবপন যন্ত্র(সিডার) ভুর্তকী মূল্যে পাইছি।সরকারের সহায়তায় এ যন্ত্রটি পাওয়াতে এখন কম সময়ে অধিক জমিতে চাষ করা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তকী মূল্যে কৃষক ও কৃষাণিদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষিতে আধুনিকায়নে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে।