ভালুকায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর উত্তর বাজার ইঊটার্ণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার ঠেঙ্গাবড় গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বর্তমানে ভালুকা উপজেলার লবনকোটা গ্রামের বাসিন্দা অটোচালক হারুন মিয়া সিডষ্টোর উত্তর বাজার এলাকার ইঊটার্ণ দিয়ে পশ্চিম পাশ থেকে পূর্বপাশে অটো নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের আত্মীয় পারভেজ মিয়া জানান, হারুন মিয়া হালুয়াঘাট উপজেলার ঠেঙ্গাবড় গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি ভালুকায় বিয়ে করে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর হাইওয়ে পুলিশের অনুমোদন নিয়ে লাশটি তার গ্রামের বাড়ি হালুয়াঘাটে পাঠিয়ে দেয়া হয়েছে।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি তার জানা নেই।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *