ভালুকায় রাইসমিলের তিনটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি রাইসমিলের জন্য বসানো পল্লী বিদ্যুতের ১০ কেবিএ ক্ষমতা সম্পন্ন তিনটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। ২৬ মে বৃহস্পতিবার রাতে উপজেলার বনকোয়া গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনকোয়া গ্রামের সেলিম তালুকদারের রাইসমিলের জন্য পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার বসিয়ে দির্ঘদিন ধরে ধান ভাঙানোর ব্যবসায় করে আসছিলেন। বৃহস্পতিবার রাতের কোন এক সময় একটি সংঘবদ্ধ চুরেরদল ট্রান্সফরমার তিনটি মাটিতে নামিয়ে ভেতরের মূল্যবান যন্ত্রাংশগুলো চুরি করে নিয়ে কভারগুলো ফেলে যায়।
মিল মালিক সেলিম তালুকদার জানান, সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখেন, তার তিনটি ট্রান্সফরমার নিচে নামিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। বিষয়টি তিনি পল্লীবিদ্যুৎ অফিসে জানিয়েছেন বলে জানান। তিনি বলেন, বোরোর এই মওসুমে তিনি স্থানীয় কৃষকদের আনা প্রতিদিন ৭০ থেকে ৮০ মন ধান ভাঙিয়ে থাকেন। ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় কৃষকরা যেমন বিপাকে পরেছেন, তেমনি তিনিও ক্ষতিগ্রস্ত হয়ে পরেছেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার (জিএম) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লোকাল থানায় অভিযোগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, মিল মালিক যদি তিনটি ট্রন্সফরমারের জন্য ৫০ ভাগ টাকা অর্থাৎ ৫০ থেকে ৫২ হাজার টাকা জমা দেন, তবে আমরা নতুন করে ট্রান্সফরমার বসানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *