গফরগাঁওয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে রাওনা একাদশ চ্যাম্পিয়ন

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২৫ মে বুধবার।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সালটিয়া ইউনিয়ন একাদশকে ০-১ গোলে হারিয়ে রাওনা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।

গতকাল বুধবার (২৫ মে) বিকেলে পৌরশহরের গো-হাটা ফেডারেশন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল,
ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি ও
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, ১৫ ইউপি চেয়ারম্যানসহ হাজারো দর্শক প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *