মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ২৩ মে।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার আসামি -মন্তাজ আলী (৭০), আনিস আহম্মেদ (২৫), মোঃ সাদ্দাম (২২), মোছাঃ রানু বেগম (৪২) এবং মাদক মামলার আসামী মোঃ মোতালেব হোসেন (৪০), চুরি মামলার আসামী মোঃ আয়নাল হক (৩৫)।
ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় মাসখানেক আগে প্রেম করে বিয়ে করার জেরে দুপক্ষের অভিভাবকদের মধ্যে টানাপোড়েন চলছিল। গতকাল রোববার (২২মে) সন্ধ্যা ৭ টায় উক্ত বিয়ের টানাপোড়নের জের ধরে ছেলে পক্ষের ছেলের মা, মামা সহ ৪/৫ জন এসে দোকানের ভিতর মেয়ের বাবা রফিকুল ইসলাম (৪০)কে তর্কাতর্কির এক পর্যায়ে মারধর শুরু করে এবং এক পর্যায়ে তার শরীরে ছুরিকাঘাত করলে গুরুতর জখম প্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বড় ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত আসামীদেরক সোমবার সকালে ফুলপুর থানা এলাকা হতে অতি দ্রুততম সময়ে মধ্যে আসামী ময়মনসিংহ মাসকান্দা এলাকার মৃত-কাশেম আলীর পুত্র মন্তাজ আলী (৭০), মন্তাজ আলীর স্ত্রী পুত্র আনিস আহম্মেদ (২৫), মোঃ সাদ্দাম (২২), মোছাঃ রানু বেগম (৪২) ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে।তন্মধ্যে দুজন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বাকি দু’জনকে রিমান্ডের আবেদন করা হয়।
অপর আরেক অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থাগডহর এলাকার রহমতপুর বাইপাসের সাশে আজহার ফিলিং ষ্টেশনের সামনে রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মুক্তাগাছা পয়ারকান্দি এলাকার মৃত-হেলাল উদ্দিন পুত্র মোঃ মোতালেব হোসেন (৪০) গ্রেফতার করে পুলিশ। এসময় তাহা নিকট হইতে মোট ৩৬ (ছত্রিশ) লিটার ৪০০ (চারশত) মিলিলিটার কখিত চোলাই মদ, যাহার মোট মূল্য অনুমান ৭,২৮০/-(সাত হাজার দুইশত আশি) টাকা এবং ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেন। এবং ময়মনসিংহে চুরি মামলার আসামী চর ঈশ্বরদিয়া এলাকার মৃত: আবুল বাশারের পুত্র মোঃ আয়নাল হক (৩৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।