জুড়ীতে ভারতীয় হুইস্কিসহ মাদক ব্যবসায়ী ইন্দ্রজিৎ চাষা গ্রেফতার

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার, ২৩ মে সোমবার।।

মৌলভীবাজারের জুড়ীতে ২০ বোতল ভারতীয় হুইস্কিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে, গত শনিবার (২১ মে) রাত ১০ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায় এসআই অনিক রঞ্জন দাস, এ এসআই জোসেফ সঙ্গীয় ফোর্সসহ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর থেকে মাদক ব্যাবসায়ী ইন্দ্রজিৎ চাষাকে, আটক করে। পরে তার সাথে থাকা  ২০ বোতল হুইস্কিসহ তাকে থানায় নিয়ে আসে। ফুলতলা ইউনিয়নের অধীর চাষার ছেলে  ইন্দ্রজিৎ চাষা (৪৩) ইন্দ্রজিৎ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসায় লিপ্ত ছিল বলে পুলিশ জানায়। গেফতারকৃত ইন্দ্রজিতের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ আইনে জুড়ী থানায় মামলা (নম্বর ০৭, তারিখ ২২/৫/২২  রুজুর পর রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী  সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *