রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২১ মে।।
গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুরুজ্জামান গফরগাঁও উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি শিক্ষকদের মধ্য থেকে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।শনিবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক মো. আবিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া শ্রেষ্ঠ শ্রিণি শিক্ষক হিসেবে উপজেলা পর্যায় থেকে মো. নুরুজ্জামানকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করেছেন। তিনি এর আগে
২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।