মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ২১ মে।।
(
(ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মহিলা মাদক কারবারি সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এদের মধ্যে দুই নারীসহ পাঁচজনই রোহিঙ্গা। এসময় তাদের কাছ থেকে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রিত ১০,০০০০ হাজার উদ্ধার করা হয়।
আটকরা হলেন- নেত্রকোনা সদরের ইলিয়াস কাদের বাবুল (৪৩), ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী এলাকার নাজমুল হুদা (২৬), রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার রোজিনা (২৬), খালেদা আক্তার (৩৮), মো. শাহেদ (২২), নজরুল ইসলাম (২৯) ও মো. তৈয়ব (২০)।
শনিবার (২১ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর চরকালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসার দুটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা টেকনাফ থেকে ইয়াবা এনে ময়মনসিংহে মজুত করে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
আটকদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।