ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে ২ জন নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি, ২১ মে ২০২২,  শনিবার ।।

ময়মনসিংহ সদরে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) সকাল পৌনে ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের চর ঈশ্বরদিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু (৩৬) ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সকালে চায়নামোড় এলাকা দিয়ে ভ্যানের চালক একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে পড়লে চালক মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। তখন তাকে বাঁচাতে গিয়ে ভ্যানের যাত্রীও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি বলেন, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *