গফরগাঁওয়ে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ২০ মে, শুক্রবার।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, পাগলা থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল হামিদ খান, নাজমুল পলাশসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ।
পরে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে বাইসাইকেল সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *