ভালুকায় মেশিনারিজ দোকানের গোডাউনে চুরি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২০ মে শুক্রবার।।
ময়মনসিংহের ভালুকায় মেসার্স বিসমিল্লাহ্ মোটর্স নামে একটি মেশিনারিজ দোকানের গোডাউনে দূর্র্ধষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনিাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পৌরসভার কলেজপাড়া প্রশিকামোড় নামক স্থানে। এ ঘটনায় ওই গোডাউনের মালিক ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স বিসমিল্লাহ্ মোটর্সের মালিক ভালুকা উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এসএইচ ফরহাদ জানান, বৃহস্পতিবার রাতে তার গোডাউনে তালাবদ্ধ করে বাসায় ঘুমাতে যান। শুক্রবার সকালে স্থানীয় লোকজন গোডাউনের সার্টারের তালা ভাঙা দেখে তাকে খবর দেয়। পরে গোডাউনে গিয়ে দেখেন, তার ২০টি ডিজেল ইঞ্জিল, দুইটি জেনারেটর ও ৩টি পুরাতন ইঞ্জিনসহ প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়ে গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দোকানের গোডাউনে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *