জুড়ীতে মোবাইলকোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও অর্থদণ্ড আদায়

শেয়ার করুন :

জালালুর রহমান, মৌলভীবাজার, ২০ মে, শুক্রবার।।

মৌলভীবাজারের জুড়ীতে ২০ মে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে  একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।   জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের এর উত্তর জাঙ্গিরাই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে মইব আলীর (দুবাই প্রবাসী) মেয়ে অষ্টম শ্রেনীতে পড়ূয়া রানিং এর বিয়ের আয়োজন করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেননা মর্মে কনের বাবার মুচলেকা নেয়া হয়।  সেইসাথে বাল্যবিবাহ আয়োজন করার দায়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা পরিষদ জুড়ী। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান চলমান  থাকবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *