গফরগাঁওয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১২ মে।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী গ্রাম হতে গাঁজাসহ আসাদ মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে উথুরী গ্রামের বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আসাদ মিয়া উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের সূর্যত আলীর ছেলে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারি করে আসছিলেন। গ্রেফতার আসাদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!