গফরগাঁওয়ে রেলওয়ের জমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান:প্রায় দুই একর জমি উদ্ধার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১১ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদার মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকান-পাট, পাকা, সেমিপাকা বসতভিটাসহ প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ মে) সকাল ১০টা থেকে পৌরশহরের চামড়া গুদাম রেলক্রসিং এলাকায় অভিযান শুরু করে শিবগঞ্জ রেল গেইট এলাকা পর্যন্ত রেলওয়ের সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পুলিশের সঙ্গে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে পুলিশ ও আরএনবি। এ সময় রেলওয়ে ঢাকা বিভাগীয় ভ‚-স¤পত্তি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ ও গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কাবেরী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, বহু দিন ধরে রেরওয়ের জায়গা খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কেউ তোয়াক্কা করেনি। প্রায় ২ একর জায়গার ওপর দীর্ঘ দিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছে দখলদাররা। তাই বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ২ একরের অধিক রেলওয়ের জমি উদ্ধার করা হয়।
রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে রেলওয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। যাত্রীদের নিরাপত্তা স্বার্থে কেউ রেলওয়ে ষ্টেশনে বিনা টিকেটে প্রবেশ করতে পারবে না। অবৈধ স্থাপনার মালিকদের আমরা নোটিশ দিয়েছিলাম। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!