গফরগাঁওয়ে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন :

 

গফরগাঁও প্রতিনিধি, ৯ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত বৃদ্ধ আব্দুস ছামাদ (৬০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৯ মে সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার পাঁচবাগ ইউনিয়নের গাভিশিমুল গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আব্দুস ছামাদ গত রোববার মশাখালী রেলওয়ে ষ্টেশনে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বজনরা তাকে ভর্তি করে। গতকাল সোমবার সকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে প্রবাসী মামুন খান তার পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!