গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি, ২৯ এপ্রিল।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে রায়হান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রায়হান সমবয়সি আরও চার শিশুকে সাথে নিয়ে দুপুর ৩ টার দিকে বাড়ির পাশেই পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। পরে সে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়।সাথে থাকা অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে দুই ঘন্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫ টার দিকে ব্রহ্মপুত্র নদের ওই এলাকা থেকে রায়হানের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, নদের পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!