ভালুকায় মাদক কারবারি তোফাজ্জল গ্রেফতার

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা, ২৪ এপ্রিল।।
ময়মনসিংহের ভালুকায় তোফাজ্জল হোসেন (৩০) নামে এক আলোচিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার ভোররাতে উপজেলার গাদুমিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
¯’ানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাদুমিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে তোফাজ্জন হোসেন দীর্ঘদিন ধরে চুলাইমদসহ বিদেশি মদের ব্যবসা করে আসছিলো। ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকবার তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ির সামনে থেকে মদ্যপ অব¯’ায় গ্রেফতার করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহাবউদ্দিন কুমার জানান, মাদক ব্যবসায়ী তোফাজ্জলকে গ্রেফতারের কথা তিনি মোবাইলে শুনেছেন। ওই ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হামিদ জানান, তোফাজ্জল দীর্ঘদিন ধরে চুলাইমদের ব্যবসা করে আসছে, শুনেছি এখন সে বিদেশি মদেরও ব্যবসা করছে।
প্রতিবেশি হেলাল উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী তোফাজ্জল প্রায়ই মাতাল অব¯’ায় তার বাড়ির সামনে এসে নানা ধরণের হুমকী দিয়ে থাকে। সে বেশ কয়েকবার তার ফলজ বাগানে ঢুকে অনেকগুলো চারাগাছ ভেঙে ফেলেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানসহ থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও কোন প্রতিকার পাননি। বর্তমানে মাদক ব্যবসায়ী তোফাজ্জলের হুমকীকে পরিবারের সদস্যদেও নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ভালুকা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, তোফাজ্জল হোসেন নামে এক মাদক কারবারিকে মদ্যপ অবস্থায়  গ্রেফতার ও তিন বোতল বিদেশী মদ (রয়েল হুইস্কি) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!