গফরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন মনির, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূল, গরু চুরি প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!