গফরগাঁওয়ে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীর নির্যাতনের মামলায় স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল নির্যাতিতা স্ত্রী ইতি আক্তার তার স্বামী মেহেদী হাসানের নামে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গত বুধবার রাতে পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার নওধার গ্রাম থেকে লিয়াকত আলীর ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফারুক আহম্মেদ বলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের বরভরা গ্রামের গৃহবধূ ইতি আক্তারের দায়ের করা নারী নির্যাতন মামলায় স্বামীকে গ্রেফতার করে আাজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!