আপডেট-ভালুকায় ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ৩ : শিশু ও মহিলাসহ আহত ৩

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাটিবহনকারী ড্রামট্রাক চাপায় অটোচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় শিশু ও মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ফায়ারসার্ভিস-ধলিয়া আঞ্চলিক সড়কে উপজেলার চাপরবাড়ি কাজলাগোনীর মোড় নামক স্থানে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফায়ারসার্ভিস-ধলিয়া আঞ্চলিক সড়কে ভরাডোবা ইউনিয়নের চাপরবাড়ি কাজলাগোনীর মোড় নামকস্থানে মাটি বহনকারী একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রান্দিয়া থেকে ভালুকাগামী যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিক্সাকে চাপা দিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে অটোচালক আবুল হোসেন (৫০) ও অটোযাত্রী ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের আফছার উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪৫)। এ সময় ভরাডোবা গ্রামের শফিকুলের স্ত্রী ফাতেমা (৩৫), পুরুড়া গ্রামের ফখরুল ইসলামের স্ত্রী রুনা (৩০), নিহত আব্দুল মতিনের ছেলে ছোয়াদ (১০) ও পুরুড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩০) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধিন অবস্থায় শাকিল মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল-মামুন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার ও আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, নিহত তিনজনের লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!