গফরগাঁওয়ে সেচযন্ত্রে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তরুনের মৃত্যু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ(
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেচযন্ত্রে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে জিহাদ(১৫) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পাগলা থানাধিন নিগুয়ারী ইউনিয়নের নগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা থানাধিন নিগুয়ারী ইউনিয়নের নগরপাড়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে জিহাদ শুক্রবার দুপুর ১টার দিকে নিজেদের জমিতে পানি দেওয়ার জন্য সেচযন্ত্রে(সাবমার্সেবল পাম্প) বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যুৎস্পর্শে জিহাদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাশর্^বর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, নিজেদের জমিতে পানি দেওয়ার সময় অসাবধানতা বসত সেচযন্ত্রে বিদ্যুস্পর্শে ছেলেটি মারা যায়। এটি নিছক দুর্ঘটনা। কারো বিরুদ্ধে অভিযোগ নাই।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!