গফরগাঁওয়ে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে লক্ষ টাকা জরিমানা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত এক ইট ভাটায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছেন । বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রাট কাবেরী রায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই এলাকার কেএসবি ব্রিক ফিল্ডের মালিক মোঃ গিয়াস উদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রাট কাবেরী রায় জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন হওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *