গফরগাঁওয়ে পুরষ্কার বিতরণ ও এতিমখানার দরিদ্র ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক লাইনে গফরগাঁও বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও ছয়টি এতিমখানার দরিদ্র ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রæপ ‘গফরগাঁও হেল্পলাইন’ আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে পৌরশহরের গফরগাঁও সেন্ট্রাল স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদ ও সদস্য মফিদুল ইসলাম টিপু। এছাড়াও সানি, আশরাফুল ইসলাম আপেল, মোসতাইনুল হকসহ গফরগাঁও হেল্পলাইনের এডমিন ও মডারেটর উপস্থিত ছিলেন। আসন্ন রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে প্রায় অর্ধশত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি এবং পাজামার কাপড় দেওয়া হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!