গফরগাঁওয়ে জুয়ারী হামিদ আটক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে আব্দুল হামিদ নামে এক জুয়ারি আটক হয়েছে। ২৮ মার্চ সোমবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়ারিরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গফরগাঁও গ্রামের মৃত হানিছ মিয়ার ছেলে আব্দুল হামিদকে আটক করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আটকৃত জুয়ারীকে সংশ্লিষ্ট মামলায় গতকাল মঙ্গলবার ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!