গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিমন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার শামছুদ্দিনের ছেলে।
নিহতের ছোট ভাই নাঈম জানান, লিমনের বাড়িতে কল মিস্ত্রীরা কাজ করছিল। মিস্ত্রীদের কাজের সুবিধার জন্য সন্ধ্যায় লাইট জ¦ালাতে বিদ্যুতের কাজ করছিল। এসময় বিদ্যুতের ছেরা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রাওনা ইউপি চেয়ারম্যান এ ঘটনায় সত্যতা স্বীকার করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!