ময়মনসিংহে কবর খোঁড়ে হাড় রেখে মাথার খুলি নিয়ে গেল চোর

শেয়ার করুন :

মো.জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার একটি গোরস্থানে কবর খোড়ে হাড় রেখে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ জুন) দ্বিবাগত রাতে সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের  নগরীর কেওয়াটখালীর পোল্ট্রীর জামে মসজিদের গোরস্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোরস্থানে সবগুলো কবর ঠিকঠাক থাকলেও তিনটি কবর থেকে মাটি খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। তবে, হাত-পায়ের কিছু হাড় মাটিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা ধারণা করছে রাতের আঁধারে কবর খুঁড়ার সময় হয়ত রাস্তার আশপাশে কাউকে দেখে কিছু হাড় রেখেই পালিয়েছে।
এ বিষয়ে জামে মসজিদের ঈমান মাকসুদুর রহমান বলেন, এমন ঘটনা এই গোরস্থানে প্রথম ঘটেছে। তবে, এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, সকালে মসজিদের ইমাম সাহেব আমাকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *