গফরগাঁওয়ে লড়ির চাপায় হোটেল ব্যবসায়ী নিহত

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে লড়ির চাপায় ইসলাম (৬৫) নামের এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গফরগাঁও টু ভালুকা সড়কে শিবগঞ্জ বাজারে রাস্তা পার হতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত হোটেল ব্যবসায়ী ইসলাম রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার শিবগঞ্জ বাজারের হোটেল ব্যবসায়ী ইসলাম। সে গত একমাস পূর্বে মুক্ত বাংলা নামে একটি নতুন হোটেল চালু করে। বাজারের বাসস্ট্যান্ড মোড় এলাকায় রাস্তা পার হয়ে হোটেলে যাওয়ার পথে একটি লড়ি তাকে চাঁপা দেয়। পরে স্থানীয়রা এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনাটি নিশ্চিত করে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!