ধোবাউড়ায় অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় তারাকান্দা টু ধোবাউড়া সড়কের গোয়াতলা ইউনিয়নের টাংগাটি নামক স্থানে রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে পথচারীরা রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে ধোবাউড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, অজ্ঞাত যুবতীর মরদেহটি পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটির বয়স আনুমানিক ১৫-১৬ হতে পারে। ঘটনাস্থল পরিদর্শণ করেছে সিআইডির ক্রাইম টিম, পিবিআই, ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ। তিনি আরও বলেন, এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!