ময়মনসিংহে ভবন থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ শহরে বহুতল ভবন থেকে পড়ে অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৫) নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকায় স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক ১২ তলা বহুতল ভবন থেকে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত স্কুল ছাত্রী নগরীর একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ময়মনসিংহ শহরের একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধরের কন্যা। সে । তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!