গফরগাঁওয়ে জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা

শেয়ার করুন :

 

গফরগাঁও, প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুইটি জাতীয় দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে মুক্ত আলোচনা অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, মফিজ আহমেদসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!